ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি ও হুথিদের সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে। এর আওতায় রয়েছে ইসরায়েল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

আরও পড়ুন  ইরানের মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৫০০ মিলিয়ন ডলার

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিমান চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে আকস্মিক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। সংঘাত দ্রুত আরও ভয়াবহ রূপ নিতে পারে। একই সঙ্গে ইরান ও তাদের সমমনা গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান বা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর বিরুদ্ধে হুথিদের হামলা ঠেকাতে সৌদি আরব মিত্রদের সহায়তা চেয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইয়েমেনে হুথিদের অবস্থান বা ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যে এই সতর্কতা জারি করা হলো।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে তার ছুটি সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের এক দিন আগেই হোয়াইট হাউসে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

সৌদি ও হুথিদের সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

আপডেট সময় ০৪:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে। এর আওতায় রয়েছে ইসরায়েল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

আরও পড়ুন  ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ