ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর, সম্ভাব্য সময় নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নয়: আরাগচি জ্বালানি সংকটে পাকিস্তানে কড়াকড়ি, বিয়েতে ১পদ, রাত ৯টায় দোকান বন্ধ সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান: এলজিইডিকে মন্ত্রী প্রধানমন্ত্রী নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন: প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০২০

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।

আরও পড়ুন  চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারে বিশ্বনেতাদের সহযোগিতা চান

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, এসডিজি অর্জনের ক্ষেত্রে বিশ্ব অনেক পিছিয়ে আছে। এ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জাতিসংঘের সূচি অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রদত্ত তথ্যে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:২৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।

আরও পড়ুন  ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা, বিশ্বজুড়ে প্রশংসায় বিশ্বনেতারা