ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার নিন্দা তুরস্কের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মক্কাকে লক্ষ্য করে হুথিদের চালানো ড্রোন হামলার তারা তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন হামলা দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরানও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি মক্কার পবিত্রতা ও নিরাপত্তাকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টাকে ঘৃণ্য বলে উল্লেখ করেন। দুরান বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো হামলা মুসলিম বিশ্বের সম্মিলিত বিবেককে আহত করে। মক্কার শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সবার অভিন্ন দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করার পর তুরস্ক এসব প্রতিক্রিয়া জানায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মক্কার দক্ষিণে ড্রোনটি পবিত্র নগরীর আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে সংঘাত আরও তীব্র হয়। পরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। সম্প্রতি হুথিরা রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথ অবরোধের ঘোষণা দেওয়ার পাশাপাশি লোহিত সাগরের উপকূলীয় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণের দাবি করেছে। সূত্র: তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মক্কাকে লক্ষ্য করে হুথিদের চালানো ড্রোন হামলার তারা তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন হামলা দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  ছাত্র আন্দোলনে হামলা: বিশেষ অভিযানে চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৯

তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরানও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি মক্কার পবিত্রতা ও নিরাপত্তাকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টাকে ঘৃণ্য বলে উল্লেখ করেন।

দুরান বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো হামলা মুসলিম বিশ্বের সম্মিলিত বিবেককে আহত করে। মক্কার শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সবার অভিন্ন দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করার পর তুরস্ক এসব প্রতিক্রিয়া জানায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মক্কার দক্ষিণে ড্রোনটি পবিত্র নগরীর আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে সংঘাত আরও তীব্র হয়। পরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।

সম্প্রতি হুথিরা রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথ অবরোধের ঘোষণা দেওয়ার পাশাপাশি লোহিত সাগরের উপকূলীয় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণের দাবি করেছে।

সূত্র: তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক

নিউজটি শেয়ার করুন

মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার নিন্দা তুরস্কের

আপডেট সময় ১২:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মক্কাকে লক্ষ্য করে হুথিদের চালানো ড্রোন হামলার তারা তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন হামলা দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সংবাদমাধ্যমে সংযোগ বাড়ানোর প্রস্তাব