ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উদীয়মান বিভিন্ন খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রীর নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানান সুইস রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন  নতুন মুদ্রানীতি ঘোষণা আজ: মূল্যস্ফীতি ও বিনিয়োগে নজর বাংলাদেশ ব্যাংকের

আলোচনায় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে সুইজারল্যান্ডের বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। দুই পক্ষই অর্থনৈতিক সহযোগিতাকে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে।

এ ছাড়া বাংলাদেশের শ্রমশক্তির কারিগরি ও ভোকেশনাল দক্ষতা উন্নয়নে বাস্তবধর্মী উদ্যোগ নেওয়ার বিষয়েও উভয় পক্ষ একমত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, সুইস রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে।

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতাবাদ, আন্তর্জাতিক আইন এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এসব অভিন্ন মূল্যবোধ সমুন্নত রাখতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

এদিকে, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বাণিজ্য-বিনিয়োগ নিয়ে আলোচনা

আপডেট সময় ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উদীয়মান বিভিন্ন খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রীর নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানান সুইস রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন  শনিবার শীর্ষ বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র-চীন: বাণিজ্য যুদ্ধ নিরসনে নতুন উদ্যোগ