শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ: ববি হাজ্জাজ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 32
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ১৪ হাজার শিক্ষক পদায়নের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই বদলি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে শিক্ষক বদলি বন্ধ থাকবে। এই ১৪ হাজার শিক্ষকের পদায়ন সম্পন্ন হওয়ার পর আবার বদলি কার্যক্রম শুরু হবে।























