ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন, আধুনিক সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা ইরানের ঢাকার নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আলাদা পে-স্কেলের চিন্তা শিক্ষকদের জন্য: শিক্ষামন্ত্রী মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি সদস্য দেশগুলোকে লক্ষ্য করে হাইব্রিড কর্মকাণ্ডে কঠোর বার্তা ন্যাটোর

বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলারে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে সহায়তার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সংক্রান্ত সুবিধা সংশোধন করে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে দেশে বসবাসরত প্রাপ্তবয়স্ক নাগরিকদের বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়।

জারিকৃত সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ছাড় দিতে পারবে, যা আগে ছিল সর্বোচ্চ ১২ হাজার ডলার।

আরও পড়ুন  মিডিয়াতে প্রকাশের পর পোষাক নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্যমতে, নাগরিকদের প্রকৃত ভ্রমণ চাহিদা এবং আন্তর্জাতিক ভ্রমণের বদলে যাওয়া বাস্তবতা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই সীমা কার্যকর হবে প্রতি পঞ্জিকাবর্ষের জন্য। তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে—তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার অর্ধেক পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে।

অন্যদিকে, নগদ মার্কিন ডলার নোট আকারে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে বিদ্যমান নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। বার্ষিক ভ্রমণ কোটার আওতায় প্রতিজন সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট হিসেবে নিতে পারবেন, যা আগের মতোই বহাল থাকছে।

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণ কোটার এই সম্প্রসারণের ফলে পর্যটন, স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং অন্যান্য অনুমোদিত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে আরও সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০৫:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলারে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে সহায়তার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সংক্রান্ত সুবিধা সংশোধন করে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে দেশে বসবাসরত প্রাপ্তবয়স্ক নাগরিকদের বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়।

জারিকৃত সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ছাড় দিতে পারবে, যা আগে ছিল সর্বোচ্চ ১২ হাজার ডলার।

আরও পড়ুন  ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক