গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চে লাভ নেই: ডিএসসিসি প্রশাসক
- আপডেট সময় ০২:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 41
গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানের দাবিতে লংমার্চ করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কামরাঙ্গীরচরের বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান সমস্যা বিগত সরকারের রেখে যাওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘আলাদিনের চেরাগ’ নেই যে ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ ও পানি চলে আসবে এবং সব সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে।
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চের সমালোচনা করে আব্দুস সালাম বলেন, এ ধরনের কর্মসূচি করে কোনো লাভ নেই। বরং লংমার্চে অংশ নিতে যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করা হচ্ছে, সেটি অপচয় হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের আর্থিক পরিস্থিতি তুলে ধরে ডিএসসিসির প্রশাসক বলেন, ঋণের বোঝা মাথায় নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় বসেছে। গত ছয় মাসে সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে বলেও দাবি করেন তিনি।
এ কারণে বিরোধী দলের এই সরকারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন মো. আব্দুস সালাম।























