ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 71

ছবি সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এক্সপ্রেসওয়ের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল।

আরও পড়ুন  ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গ্রেনেড ও কার্তুজ উদ্ধার

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও ওই ব্যক্তিকে হ/ত্যা করে মরদেহটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কেউ ওই ব্যক্তিকে হ/ত্যা করে মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এক্সপ্রেসওয়ের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল।

আরও পড়ুন  জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার