ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত কবে শেষ হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা তার জানা নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান চলছে না, তবে বিভিন্ন এলাকায় সংঘাত ফের তীব্র হয়েছে।

ভ্যান্স বলেন, চলমান পরিস্থিতিকে তিনি সরাসরি ‘যুদ্ধ’ বলতে চান না। তার ভাষায়, “এই মুহূর্তে সক্রিয়ভাবে গোলাগুলি চলছে না।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, কিছু এলাকায় সংঘাতের মাত্রা বেড়েছে।

আরও পড়ুন  হোয়াইট হাউজে ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে বৈঠকে ফোর্ডো স্থাপনায় হামলার পরিকল্পনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিন ধরে চলা তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভ্যান্স এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, বড় ধরনের সামরিক অভিযান প্রায় ছয় সপ্তাহ ধরে চলেছে। এ সময়ে ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে সংঘাতের অবসান কবে হতে পারে—এমন প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

ভ্যান্স বলেন, “যখন আপনি জানতে চান, এটি কখন শেষ হবে, তখন আসলে আপনি জানতে চাইছেন—ইরানিরা কখন জাহাজে হামলা বন্ধ করবে?”

তিনি আরও বলেন, “বাস্তবতা হলো, এর উত্তর আমি জানি না। এ বিষয়ে আপনাকে ইরানিদেরই জিজ্ঞেস করতে হবে।”

চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালীর প্রসঙ্গও তুলে ধরেন ভ্যান্স। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান।

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স

আপডেট সময় ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত কবে শেষ হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা তার জানা নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান চলছে না, তবে বিভিন্ন এলাকায় সংঘাত ফের তীব্র হয়েছে।

ভ্যান্স বলেন, চলমান পরিস্থিতিকে তিনি সরাসরি ‘যুদ্ধ’ বলতে চান না। তার ভাষায়, “এই মুহূর্তে সক্রিয়ভাবে গোলাগুলি চলছে না।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, কিছু এলাকায় সংঘাতের মাত্রা বেড়েছে।

আরও পড়ুন  কূটনীতির আড়ালে ইরানের স্থল হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র:ইরান