ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে

নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি রাষ্ট্রদূতের কাছে তুলে দেন তিনি। একই সঙ্গে নেপালের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের আর্থিক সহায়তার বিষয়টিও তাকে অবহিত করা হয়।

নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ এর আগে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে। গত ১ সেপ্টেম্বর ঢাকার নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আরও পড়ুন  বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে : মির্জা ফখরুল

এ ছাড়া দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় নেপালের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে গত ২৭ আগস্ট জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বাংলাদেশের এ আর্থিক সহায়তা নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

আপডেট সময় ০৯:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি রাষ্ট্রদূতের কাছে তুলে দেন তিনি। একই সঙ্গে নেপালের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের আর্থিক সহায়তার বিষয়টিও তাকে অবহিত করা হয়।

নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ এর আগে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে। গত ১ সেপ্টেম্বর ঢাকার নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আরও পড়ুন  রেমিট্যান্স প্রবাহে নতুন উচ্চতা: ফেব্রুয়ারিতে এলো ২.৫৩ বিলিয়ন ডলার