ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কাঠামো অনুযায়ী প্রথম শ্রেণির চার দিনের ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডেতে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। নতুন পারিশ্রমিক কাঠামোর বিষয়ে তিনি বলেন, ‘৬০ জন ক্রিকেটারের জন্য না সবার জন্য করব। নতুন একটা টুর্নামেন্ট হবে, সব ম্যাচ বাড়বে। তবে আমি আসার পর একবার বাড়িয়েছিলাম অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায়। এরপর কিন্তু কোনো ম্যাচ হয়নি। নতুন করে আগামী চার দিনের ম্যাচে এখন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পাবে। ওয়ানডে ম্যাচ ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।’

আরও পড়ুন  বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয়

গত কয়েক বছর ধরে বিপিএলকে ঘিরে নানা বিতর্ক ও নেতিবাচক আলোচনা রয়েছে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ আসর শেষ হওয়ার দীর্ঘ সময় পরও অনেক ক্রিকেটার তাঁদের প্রাপ্য অর্থ পুরোপুরি পাননি বলে অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে বিপিএলকে নতুন কাঠামোয় সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রয়োজনে আসন্ন মৌসুমে বিপিএল আয়োজন না করার বিষয়টিও আলোচনায় আসে। শেষ পর্যন্ত বোর্ড সেই পথেই এগোচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিপিএল না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ছিলেন দেশের অনেক ঘরোয়া ক্রিকেটার। এ নিয়ে ক্রিকেটারদের প্রতিনিধিরা বিসিবির সঙ্গে দুই দফা বৈঠকও করেন। ওই আলোচনার পরই ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত আসে।

নারী ক্রিকেটারদের জন্যও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি নারীদের তিন দিনের ম্যাচকে চার দিনের ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে।

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘নারীদের ক্রিকেটে তিন দিনের ম্যাচ ছিল, সেটা এখন চার দিনের হবে। আগে ছিল ২০ হাজার টাকা, সেটা এখন ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ৩০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।’

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটে চার দিনের ম্যাচে পারিশ্রমিক ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা।

এদিকে বিপিএল আয়োজন না হলে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বর্তমানে এনসিএল টি-টোয়েন্টি নামে পরিচিত প্রতিযোগিতাটিকে নতুন পরিচয়ে মাঠে নামানোর চিন্তা রয়েছে বোর্ডের।

বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য নতুন টুর্নামেন্টটির নাম হতে পারে ‘বাংলাদেশ ফার্স্ট’। এতে প্রচলিত বিভাগভিত্তিক দল না রাখার পরিকল্পনা রয়েছে। ছয়টি দল নিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানকে দল কেনার সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। দল কিনে নেওয়া প্রতিষ্ঠানগুলো নিজেদের পছন্দ অনুযায়ী দলের নামও নির্ধারণ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

আপডেট সময় ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কাঠামো অনুযায়ী প্রথম শ্রেণির চার দিনের ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডেতে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। নতুন পারিশ্রমিক কাঠামোর বিষয়ে তিনি বলেন, ‘৬০ জন ক্রিকেটারের জন্য না সবার জন্য করব। নতুন একটা টুর্নামেন্ট হবে, সব ম্যাচ বাড়বে। তবে আমি আসার পর একবার বাড়িয়েছিলাম অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায়। এরপর কিন্তু কোনো ম্যাচ হয়নি। নতুন করে আগামী চার দিনের ম্যাচে এখন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পাবে। ওয়ানডে ম্যাচ ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।’

আরও পড়ুন  তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরিতে ফাইনালে রাজশাহীর লড়াকু সংগ্রহ