ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কঙ্গোর সংঘাতে নিরাপদ বাংলাদেশের শান্তিরক্ষীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 367

ছবি: সংগৃহীত

কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশের ১,৭৫৫ শান্তিরক্ষী নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, কঙ্গোর সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি শান্তিরক্ষীরা সুরক্ষিত আছেন। তবে সংঘর্ষের কারণে কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন  ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পররাষ্ট্র মন্ত্রণালয়

তিনি বলেন, ‘‘কঙ্গোতে বাংলাদেশ পুলিশের সদস্যসহ মোট ১,৭৫৫ জন শান্তিরক্ষী নিযুক্ত আছেন, এবং তাঁরা সকলে নিরাপদ। পরিস্থিতির বিবেচনায় আমাদের বিমানবাহিনীর পরিবহন বিমান উগান্ডায় সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনটি হেলিকপ্টার গোমা শহর থেকে বুনিয়ায় স্থানান্তর করা হয়েছে।’’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘মোনুসকো’র অধীনে বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাঁদের তৎপরতায় স্থানীয় জনগণ উপকৃত হচ্ছে।

কঙ্গোতে শান্তিরক্ষীদের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরেই জাতিসংঘ মিশনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তাঁদের সাহসিকতা ও দায়িত্ববোধ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে।

নিউজটি শেয়ার করুন

কঙ্গোর সংঘাতে নিরাপদ বাংলাদেশের শান্তিরক্ষীরা

আপডেট সময় ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশের ১,৭৫৫ শান্তিরক্ষী নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান, কঙ্গোর সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি শান্তিরক্ষীরা সুরক্ষিত আছেন। তবে সংঘর্ষের কারণে কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন  পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, তদন্ত চলছে