ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
- আপডেট সময় ০১:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 16
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানআবাদী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, এ অঞ্চলসহ বিশ্বের মানুষের স্বার্থে ভূরাজনৈতিক উত্তেজনা কমিয়ে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে তিনি আশাবাদ প্রকাশ করেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরানের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, গত ২১ আগস্ট মন্ত্রিসভায় রদবদলের সময় টেকনোক্র্যাট হিসেবে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। একই পদে বহাল থাকেন শামা ওবায়েদ ইসলাম।
পরে ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।




















