ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে শেফিল্ড অধ্যায় শুরু হামজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

ছবি সংগৃহীত

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে ফেরার পর প্রথম ম্যাচেই জয় পেয়েছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে ব্র্যামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড। রাইটব্যাক হিসেবে পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি হামজা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে শেফিল্ড। মাত্র ২৩ সেকেন্ডে বোল্টনের হয়ে গোল করেন জাভিয়ের সিমন্স। চার মিনিট পর জাফেট ট্যানগ্যাঙ্গার গোলে সমতায় ফেরে স্বাগতিক দল।

আরও পড়ুন  হামজার আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ, ভারতবধের লক্ষ্যে প্রস্তুত দল

দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় বোল্টন। সাম ডালবির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এক মিনিটের মধ্যেই প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে সমতায় ফেরে শেফিল্ড।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেল ডনোভানের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে শেফিল্ড ইউনাইটেড।

হামজার জন্য ম্যাচটি বাড়তি আকর্ষণীয় ছিল বোল্টনের জাভিয়ের সিমন্সের কারণে। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই ফুটবলারই ম্যাচের প্রথম গোলটি করেন।

তবে হামজার পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার। রাইটব্যাক পজিশনে তাকে খুব একটা স্বচ্ছন্দ মনে হয়নি বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি ১০-এর মধ্যে হামজাকে ৫ রেটিং দিয়েছে। বিরতির আগে একটি সুযোগও নষ্ট করেন তিনি।

৩১ আগস্ট লেস্টার সিটির সঙ্গে সম্পর্কের ইতি টেনে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে ফেরেন হামজা। পরদিনই তাকে একাদশে রাখেন কোচ ক্রিস ওয়াইল্ডার।

গত মৌসুমে ধারে শেফিল্ডের হয়ে ১৯ ম্যাচ খেলা হামজার স্থায়ীভাবে ফেরার নতুন অধ্যায় শুরু হলো পুরো ৯০ মিনিট মাঠে থাকার মধ্য দিয়ে। আর সেই ম্যাচেই শেষ মুহূর্তের গোলে দল পেল রোমাঞ্চকর এক জয়।

নিউজটি শেয়ার করুন

জয় দিয়ে শেফিল্ড অধ্যায় শুরু হামজার

আপডেট সময় ০১:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে ফেরার পর প্রথম ম্যাচেই জয় পেয়েছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে ব্র্যামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড। রাইটব্যাক হিসেবে পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি হামজা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে শেফিল্ড। মাত্র ২৩ সেকেন্ডে বোল্টনের হয়ে গোল করেন জাভিয়ের সিমন্স। চার মিনিট পর জাফেট ট্যানগ্যাঙ্গার গোলে সমতায় ফেরে স্বাগতিক দল।

আরও পড়ুন  জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যায় হামজা-সমিতদের ম্যাচ, উত্তেজনায় ফুটছে রাজধানী