ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাঁচ মাসের বেশি চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 63

ছবি সংগৃহীত

পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

আরও পড়ুন  ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে মির্জা আব্বাস বুধবার দেশে ফিরছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

নিউজটি শেয়ার করুন

পাঁচ মাসের বেশি চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

আপডেট সময় ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

আরও পড়ুন  লুৎফুজ্জামান বাবর-হাসনাত আবদুল্লাহর অনন্য রেকর্ড