ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে মার্কিন সেনা ব্যারাকে হামলার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার রাতে আকাবা উপসাগরের কাছে অবস্থিত সামরিক স্থাপনাটিতে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরানের এই বাহিনী।

আইআরজিসির দাবি, হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ক্যাম্পটির বেশ কয়েকটি স্থাপনা এবং মার্কিন বাহিনীর ‘অ্যাটাক হেলিকপ্টার’ ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন  জর্ডানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেল এরদোয়ান

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানায় আইআরজিসি। এতে বলা হয়, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবে ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকবে।

এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। গত জুলাইয়ের পর রোববার রাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে ‘কঠোর’ হামলার হুমকি দেন। এর পরদিন মঙ্গলবার ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহসহ বিভিন্ন এলাকা মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এসব হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হানলে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

জর্ডানে মার্কিন সেনা ব্যারাকে হামলার দাবি

আপডেট সময় ০৮:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার রাতে আকাবা উপসাগরের কাছে অবস্থিত সামরিক স্থাপনাটিতে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরানের এই বাহিনী।

আইআরজিসির দাবি, হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ক্যাম্পটির বেশ কয়েকটি স্থাপনা এবং মার্কিন বাহিনীর ‘অ্যাটাক হেলিকপ্টার’ ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন  লরাকে হামলার পর জর্ডানে ইরানের পাল্টা হামলা