ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অর্জনে বিএনপির হাত ধরেই: শামা ওবায়েদ তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ প্রত্যাশা ট্রাম্পের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও জুটি রাজ-সাবিলা, আসছে ‘কানাভুলা প্যারাডক্স’ আনন্দবাজারের অফিসের সামনে আন্দোলন, ফটকে গেরুয়া রং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির মরদেহ উদ্ধার আনসার-ভিডিপিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির টানা দরপতন কাটিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, বেড়েছে সূচক ও লেনদেন

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ প্রত্যাশা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন  আলোচনার ইঙ্গিত ইরানের, তবে আগেই পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের চিঠিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের বিষয়টিও উঠে এসেছে। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও আশ্বস্ত করেন ট্রাম্প। একই সঙ্গে উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগ ও সিদ্ধান্তের বিষয়টি তিনি মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

চিঠিতে ট্রাম্প লেখেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর চিঠি তিনি পেয়েছেন। এ সিদ্ধান্তের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না, আর আমিও বিষয়টি ভুলব না।’

বোয়িং কেনার বিষয়ে তারেক রহমানের মনোযোগ ও সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে ট্রাম্প আরও বলেন, অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশায় তিনি রয়েছেন।

বাংলাদেশের জনগণের উদ্দেশে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ট্রাম্প বলেন, দেশটির মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এর জনগণের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ প্রত্যাশা ট্রাম্পের

আপডেট সময় ১২:২২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন  আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত: ট্রাম্প