ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 47

ছবি সংগৃহীত

রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে হরিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের যাত্রা শুরু

জানা গেছে, রাজশাহী থেকে পাবনা রুটে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইন থেকে বিচ্যুত হয়ে যায়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীরা বিকট শব্দ শুনতে পান। পরে ট্রেনটি থেমে গেলে তারা জানতে পারেন, একটি বগি লাইনচ্যুত হয়েছে।

ট্রেনের এক যাত্রী শাবনুর জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ হওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে তারা দেখতে পান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

ঘটনার পর যাত্রীরা ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

লাইনচ্যুত বগিটি সরিয়ে রেলপথ স্বাভাবিক করার কাজ শুরু হলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

আপডেট সময় ০১:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে হরিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  রাজশাহীতে জামায়াত কর্মীদের নিয়ে যাওয়া দুইটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার, ৩ জন নিহত, আহত ৪০