ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন: তথ্য উপদেষ্টা রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ ‘অন্তহীন যুদ্ধ’ থেকে সরে আসার আহ্বান, পুতিনকে মোদির বার্তা জার্মানিতে দ্বিতীয় উষ্ণতম গ্রীষ্ম, অতিরিক্ত গরমে প্রাণ গেল প্রায় ১৬ হাজার মানুষের সপ্তাহখানেকের মধ্যে গ্যাস স্বাভাবিক: রিজভী হরমুজ সংকটে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ বাতিল রাখছে কাতার এনার্জি রানা প্লাজা নির্মাণে দুর্নীতি মামলায় সোহেল রানাসহ ৮ জনের রায় আজ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, উদ্ধার অস্ত্র ও মাদক ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় ভয়াবহ বায়ুদূষণ কোচসহ ৭ ক্রিকেটারকে ছাঁটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস স্বাভাবিক: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহের মধ্যেই কেটে গিয়ে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

আরও পড়ুন  শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন: রিজভী

রিজভী বলেন, দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি একটি বৈশ্বিক সংকট। তবে এই পরিস্থিতিতে সরকার হাত গুটিয়ে বসে নেই।

গ্যাস সরবরাহ নিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী।

সরকার ও বিএনপি পরস্পরের সহযোগী বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রিজভী দ্রুত দেশের চলমান সব ধরনের সংকটের সমাধান হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস স্বাভাবিক: রিজভী

আপডেট সময় ১২:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহের মধ্যেই কেটে গিয়ে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

আরও পড়ুন  মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী