ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভায় উঠতে পারে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া সোমবার (৩১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে। নতুন বেতন কাঠামো কবে এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সচিব কমিটি নতুন পে-স্কেল দুই অর্থবছরে বাস্তবায়নের সুপারিশ করেছিল। ওই প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার কথা ছিল।

তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর করার কথা থাকলেও তা ধাপে ধাপে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন  কে হচ্ছেন ক্রীড়ামন্ত্রী

তবে প্রস্তাবিত নতুন পে-স্কেল শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে এবং কখন কার্যকর হবে, তা মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

নিউজটি শেয়ার করুন

নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভায় উঠতে পারে

আপডেট সময় ১১:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া সোমবার (৩১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে। নতুন বেতন কাঠামো কবে এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সচিব কমিটি নতুন পে-স্কেল দুই অর্থবছরে বাস্তবায়নের সুপারিশ করেছিল। ওই প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার কথা ছিল।

তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর করার কথা থাকলেও তা ধাপে ধাপে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন  সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়