ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক এরদোয়ানের
- আপডেট সময় ০৪:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 13
ইসরায়েলের সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার, ২৯ আগস্ট ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক ভাষণে এরদোয়ান বলেন, ‘জায়নবাদ প্রতিবেশী দেশগুলোর শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ যারা মানবিক মূল্যবোধ রক্ষার চেষ্টা করছে, ইসরায়েল তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে এরদোয়ান দেশটির নীতিরও সমালোচনা করেন। তার ভাষ্য, ইসরায়েলের আইনহীন নীতি এবং বিভিন্ন নিয়ম, নীতি ও সীমানা লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ যথেষ্ট নয়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অপর্যাপ্ত পদক্ষেপের তীব্র সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কার্যকর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তথ্যসূত্র: ডন






















