ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 110

ছবি সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মিছিলটি বের করে অল্প সময়ের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। প্রায় দুই থেকে তিন মিনিট চলার পর মিছিলটি শেষ হয়।

আরও পড়ুন  ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

এ সময় তারা আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত, সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এছাড়া মিছিল থেকে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়টি তিনি শুনেছেন। মিছিলে কারা অংশ নিয়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৭:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে মিছিলটি বের করে অল্প সময়ের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। প্রায় দুই থেকে তিন মিনিট চলার পর মিছিলটি শেষ হয়।

আরও পড়ুন  শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০