চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
- আপডেট সময় ০৫:১৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 19
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে আপন দুই বোনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগরের চর চাকলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো চর চাকলা গ্রামের নিজা উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পাঁচ শিশু একসঙ্গে মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
ঘটনাটি স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুকে পানি থেকে উদ্ধার করা হয়। তবে তাদের জীবিত অবস্থায় পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, বিলের পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















