ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

৪৮তম বিসিএসে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 95

ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ চিকিৎসককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন ও ১৯ জন হচ্ছে সহকারী ডেন্টাল সার্জন। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে তাদের।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন  ম্যারাডোনার মৃত্যুর পেছনে অবহেলা?: সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা ও বিচার শুরু

প্রজ্ঞাপনে জানানো হয়, ৪৮তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে ১৮৪ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তের মধ্যে রয়েছে— নিয়োগপ্রাপ্তদের সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

নিয়োগের শর্তের মধ্যে আরও রয়েছে- প্রয়োজন হলে সরকার এ শিক্ষানবিশকাল আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে বাদ দিতে পারেন।

৪৮তম বিসিএসের প্রথম প্রজ্ঞাপন জারি হয় গত ২২ জানুয়ারি। ওই প্রজ্ঞাপনে ৩ হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়। পুনরায় ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জন চিকিৎসকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

৪৮তম বিসিএসে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ

আপডেট সময় ০১:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ চিকিৎসককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন ও ১৯ জন হচ্ছে সহকারী ডেন্টাল সার্জন। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে তাদের।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন  ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ