ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

খুলনা, বরিশাল, পটুয়াখালীসহ দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে উল্লেখিত আট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আপডেট সময় ১০:২২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬