ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ঢাকায় তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 52

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও আশপাশের এলাকায় গরমের দাপট কিছুটা কমার সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন  ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে সকাল থেকেই মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাজধানীতে গরমের অনুভূতিও কিছুটা কম থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

আপডেট সময় ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

রাজধানী ঢাকায় মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও আশপাশের এলাকায় গরমের দাপট কিছুটা কমার সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস