নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে
- আপডেট সময় ১২:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 24
দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে বিরাজ করছে উৎসবমুখর এক পরিবেশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান।
দীর্ঘ তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে আয়োজিত রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল অলি আহমদ।
গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু হয়।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ,প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা।
এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিতকরণ এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ডিএমপি বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।
এছাড়া অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনেও চলছে বিশেষ প্রস্তুতি। অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ব্যস্ততা এখন তুঙ্গে।
অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন এটাকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ধারার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আজ সন্ধ্যায় শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর























