ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে একাই লড়বে বিএনপি: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যানের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন  গোপালগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি সবাইকে শতভাগ অনুগত থাকতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে দলীয় চেয়ারম্যান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির তৃণমূল সাংগঠনিক ভিত্তি আরও মজবুত ও সক্রিয় করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে এ ধরনের সাংগঠনিক বৈঠক করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনে একাই লড়বে বিএনপি: রিজভী

আপডেট সময় ১১:৩০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬