ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

চাকরিতে ফিরছেন আ. লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 346

ছবি সংগৃহীত

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে আওয়ামী লীগ সরকারের মেয়াদে চাকরি হারানো ১,৫২২ জন পুলিশ সদস্য পুনরায় দায়িত্বে ফিরতে যাচ্ছেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের সময় নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন নন-পুলিশ সদস্য পুনর্বহালের জন্য আবেদন করেছিলেন।

আরও পড়ুন  আল্লু অর্জুনের বাড়ির সামনে তুলকালাম, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ

চাকরি হারানো সদস্যদের আবেদনের পর্যালোচনায় গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, যা সম্প্রতি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। আপিল ট্রাইব্যুনালে জয়ী সদস্যদের পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স।

তবে, যারা বিভাগীয় আপিল বা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহাল আইনগত কারণে সম্ভব হয়নি। একইভাবে, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি বা ফৌজদারি মামলা রয়েছে, তারাও পুনর্বহালের বিবেচনায় আসেননি।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চাকরিচ্যুত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি, ভবিষ্যতে শৃঙ্খলা পরিপন্থী আচরণ এড়াতে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

চাকরিতে ফিরছেন আ. লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য

আপডেট সময় ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে আওয়ামী লীগ সরকারের মেয়াদে চাকরি হারানো ১,৫২২ জন পুলিশ সদস্য পুনরায় দায়িত্বে ফিরতে যাচ্ছেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের সময় নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন নন-পুলিশ সদস্য পুনর্বহালের জন্য আবেদন করেছিলেন।

আরও পড়ুন  সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার