ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শাহাজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুনে অন্তত ১০টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ধোঁয়া ও তাপে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার বসুরহাট দক্ষিণ বাজারের শাহাজালাল মার্কেটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি মার্কেটের ভবনের আবাসিক অংশে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচজন ব্যাচেলর ও একটি পরিবারের সদস্যরা ছিলেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৫) ও হাজী এন্টারপ্রাইজের স্টাফ মো. রানা (২৮) আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ যাচাই করা হচ্ছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

আপডেট সময় ০৫:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শাহাজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুনে অন্তত ১০টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ধোঁয়া ও তাপে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার বসুরহাট দক্ষিণ বাজারের শাহাজালাল মার্কেটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন