ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন ফিরলেন দেশে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার জন্য দালালের ফাঁদে পড়ে লিবিয়ায় ফাঁড়ি জমিয়েছিলেন, সেখানে গিয়ে দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর তাদের মধ্য থেকে আরও ১৭৪ বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুন  কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ১৭৪ বাংলাদেশীকে মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা (বাংলাদেশী) উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা আটক হন। পরে দীর্ঘ সময় লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান।

বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ায় আটক বাংলাদেশীদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছে।

অবশেষে স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতায় ১৭৪ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বাংলাদেশ দূতাবাস আরও জানায়, বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশী নাগরিকদের পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবশিষ্ট যারা আটক রয়েছেন তাদেরকেও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন ফিরলেন দেশে

আপডেট সময় ১২:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার জন্য দালালের ফাঁদে পড়ে লিবিয়ায় ফাঁড়ি জমিয়েছিলেন, সেখানে গিয়ে দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর তাদের মধ্য থেকে আরও ১৭৪ বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন