ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানার বিধান, লাগবে নিবন্ধন পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, ৬ জন নি*হ*ত শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচনের জন্য চলতি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং এতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  ১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রয়েছে। এসব নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে।

তিনি জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হওয়ার পর আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো পরিবর্তন হবে না।

স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছয় মাস সময় খুব বেশি নয়। তবে খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ চলমান রয়েছে। নিজেদের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও অনেক দূর এগিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ের কার্যক্রম পরিচালনা কঠিন উল্লেখ করে মীর শাহে আলম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্বে এলে স্থানীয় সেবার মান ও উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬