ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানার বিধান, লাগবে নিবন্ধন পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, ৬ জন নি*হ*ত শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 35

ছবি সংগৃহীত

শেখ হাসিনা বর্তমানে ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ অবগত নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আরও পড়ুন  শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার যথাসময়ে শেষ হবে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রসঙ্গের সঙ্গে ভারতের মেঘালয়ে সালাহউদ্দিন আহমেদের অবস্থান ও পরবর্তী আইনি প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন আমিনুল ইসলাম।

সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ২০১৫ সালের ১০ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য তার বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর ৬১ দিন তাকে গুম করে রাখার পর ১০ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে ফেলে রাখা হয়।

চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, পরে ভারতীয় পুলিশ সালাহউদ্দিন আহমেদকে হেফাজতে নেয় এবং ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলার বিচারপ্রক্রিয়ায় প্রমাণিত হয়, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে ফেলে রাখা হয়েছিল।

পরে ভারতীয় আদালত তাকে বেকসুর খালাস দেয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে গেলে তিনি মুক্ত হন এবং পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন।

শেখ হাসিনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তিনি বর্তমানে ভারতে ঠিক কোন স্ট্যাটাসে আছেন, তা বাংলাদেশ জানে না। তবে তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ১২:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬