ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারে মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে ও থাকবে, ট্রাম্পকে তেহরানের কড়া জবাব আলোচনার টেবিলে বসতে মিসর যাচ্ছেন হামাস প্রধান তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ কাতারের বিরুদ্ধে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা সড়কে মৃ/ত্যুর মিছিল, জুলাইয়ে ঝরল ৪১৮ প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

‘নির্বাচনি কর্তা’ হিসেবে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এর আগে ১৩ আগস্ট নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সমর্থন দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

আপডেট সময় ০৪:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

‘নির্বাচনি কর্তা’ হিসেবে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এর আগে ১৩ আগস্ট নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  তেল-নিত্যপণ্যের দাম বাড়তে পারে: সতর্কবার্তা মির্জা ফখরুলের