এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৪:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 19
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের উদ্দেশ্যে দেশব্যাপী ‘এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
পাইলট প্রকল্পের আওতায় দেশের তিনটি গ্রামের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে এসব গ্রামে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ রয়েছে।
এ ছাড়া শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং আধুনিক স্যানিটেশন নিশ্চিত করার বিষয়েও কাজ করা হবে।
দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।























