ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

এর আগে রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সেখানে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো। সরকারি পর্যায়েও এই সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘তারেক রহমান জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

এ সময় সাধারণ মানুষের ভিসা পাওয়ার খরচ কমানো এবং ভিসা আবেদন কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান দীনেশ ত্রিবেদী। পাশাপাশি ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সময়ে ঢাকা ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও প্রত্যাশার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আপডেট সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।