ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 51

ছবি: সংগৃহীত

কেউ কেউ মাত্র ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। জুলাইয়ের চেতনা ও কৃতিত্ব নিয়ে বিভিন্ন ধরনের বয়ান দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছেন, তাদের শিক্ষা হওয়া উচিত।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, অনেকে জুলাইকে ৩৬ দিনের আন্দোলন হিসেবে তুলে ধরছেন। তবে তার দাবি, জুলাই গণঅভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফসল। এই আন্দোলনের কৃতিত্ব নিয়েও বিভিন্নজন বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন আজ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে।

ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে বলেও সতর্ক করেন আহমেদ আযম খান।

অন্তর্বর্তী সরকারের গাফিলতির সমালোচনা করে তিনি বলেন, হাজার হাজার জুলাই যোদ্ধা এখনও গেজেটের অন্তর্ভুক্ত হননি।

মন্ত্রী জানান, গত ১৭ বছরের আন্দোলনে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের জন্য শিগগিরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর চালু করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

নিউজটি শেয়ার করুন

‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট সময় ০৭:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

কেউ কেউ মাত্র ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। জুলাইয়ের চেতনা ও কৃতিত্ব নিয়ে বিভিন্ন ধরনের বয়ান দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছেন, তাদের শিক্ষা হওয়া উচিত।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আহমেদ আযম খান বলেন, অনেকে জুলাইকে ৩৬ দিনের আন্দোলন হিসেবে তুলে ধরছেন। তবে তার দাবি, জুলাই গণঅভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফসল। এই আন্দোলনের কৃতিত্ব নিয়েও বিভিন্নজন বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  মুক্তিযুদ্ধের ইতিহাসের রূপকার রঘু রাইয়ের প্রয়াণ: শোকাতুর দুই দেশ