ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর অভিযান, গৃহযু*দ্ধের শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। হুথিদের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ায় দেশটিতে সংঘাত আরও বিস্তৃত হয়ে গৃহযুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক দিনে হুথিদের সামরিক তৎপরতা বাড়ার জবাবেই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর দাবি, হুথিরা দেশটির বিভিন্ন এলাকায় সশস্ত্র বাহিনীর অবস্থান, সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এর পরিপ্রেক্ষিতেই তাদের অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন  ইসরাইল যু*দ্ধবিরতি ভঙ্গ করা মাত্র তাদের ওপর হামালা পুণরায় চালু করবে ইয়েমেনি হু*থিরা

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র হুঁশিয়ার করে বলেছেন, হুথিরা সশস্ত্র বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

গত কয়েক দিনে হুথিরাও প্রতিরোধমূলক সামরিক কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী সামরিক অভিযান শুরুর আগেই তাদের অবস্থানগুলোতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

তবে হুথিদের দাবি, ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা ও অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমন আশঙ্কা থেকেই তারা সামরিক তৎপরতা বাড়িয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

পরিস্থিতি আরও উত্তপ্ত না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি হুথিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে। লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলারও নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত পরিস্থিতির অবনতি ঠেকানো না গেলে ইয়েমেনে চলমান সংঘাত নতুন করে গৃহযুদ্ধের দিকে গড়াতে পারে। তবে এটি এখনো একটি আশঙ্কা হিসেবেই দেখছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর অভিযান, গৃহযু*দ্ধের শঙ্কা

আপডেট সময় ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। হুথিদের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ায় দেশটিতে সংঘাত আরও বিস্তৃত হয়ে গৃহযুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক দিনে হুথিদের সামরিক তৎপরতা বাড়ার জবাবেই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর দাবি, হুথিরা দেশটির বিভিন্ন এলাকায় সশস্ত্র বাহিনীর অবস্থান, সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এর পরিপ্রেক্ষিতেই তাদের অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন  কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬