ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 61

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের (থানা) সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন সোয়াত উপত্যকার কাবাল শহরে এ হামলার ঘটনা ঘটে। সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, পুলিশ স্টেশনের প্রবেশমুখে দায়িত্বে থাকা সদস্যরা এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।
সোয়াত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অব পুলিশ ফিদা হুসেইন বলেন, হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের সাইদু শরিফের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদে সরকারি স্কুল বন্ধ

বিস্ফোরণের সময় পাশের একটি মোড়ে কয়েকশ মানুষ এলাকায় ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে সমাবেশ করছিলেন। সমাবেশের শেষ বক্তা বক্তব্য দেওয়ার সময়ই বিস্ফোরণটি ঘটে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় তল্লাশি অভিযানও চালানো হচ্ছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। উল্লেখ্য, বিক্ষোভকারীরা মূলত সোয়াতে সাম্প্রতিক সময়ে বেড়ে চলা সহিংস হামলার প্রতিবাদ জানাতেই সমবেত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের

আপডেট সময় ০৯:৫৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের (থানা) সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন সোয়াত উপত্যকার কাবাল শহরে এ হামলার ঘটনা ঘটে। সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, পুলিশ স্টেশনের প্রবেশমুখে দায়িত্বে থাকা সদস্যরা এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।
সোয়াত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অব পুলিশ ফিদা হুসেইন বলেন, হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের সাইদু শরিফের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু