ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সিরিজটি অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার ভাষায়, বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ এবং ভারতীয় দল নির্ধারিত সূচি অনুযায়ী সফরে আসবে বলেই তিনি আশা করছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

এই দ্বিপাক্ষিক সিরিজটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। পরে নতুন সূচি নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসায় সফরটি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।

আরও পড়ুন  সাকিবকে জাতীয় দলে বিবেচনা, শর্তসাপেক্ষে সিদ্ধান্ত নিবে বিসিবি

বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বার্তা আদান-প্রদান চলছে।

তামিম বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা সবদিক থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি খুব আশাবাদী, তারা আসবে। কারণ বাংলাদেশ খুবই নিরাপদ একটি দেশ।”

তিনি আরও বলেন, বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিসিবি সভাপতি হিসেবে তার দায়িত্বের একটি নির্দিষ্ট আইনি সীমা রয়েছে, যা অতিক্রম করা সম্ভব নয়। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট নেতৃত্বের কাছে এই সিরিজের গুরুত্ব এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের কিছু বিষয় তার নিয়ন্ত্রণের বাইরে।

তামিমের ভাষায়, এখন পর্যন্ত আলোচনার অগ্রগতি ইতিবাচক। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক, সেটি দ্রুত জানানো প্রয়োজন। তার আশা, বিষয়টি আর দীর্ঘায়িত হবে না এবং ভারতীয় দলের বাংলাদেশ সফর হবে কি না, সে বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।

ভারতীয় দল বাংলাদেশ সফরে এলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল

আপডেট সময় ০৭:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সিরিজটি অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার ভাষায়, বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ এবং ভারতীয় দল নির্ধারিত সূচি অনুযায়ী সফরে আসবে বলেই তিনি আশা করছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

এই দ্বিপাক্ষিক সিরিজটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। পরে নতুন সূচি নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসায় সফরটি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।

আরও পড়ুন  বিসিবির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাথুরুসিংহে, অভিযোগ ‘ক্যারিয়ার ধ্বংসের চক্রান্ত’