ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ইসরাইলি হামলায় গাজার মসজিদ ধ্বংস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 63

ছবি সংগৃহীত

গাজা উপত্যকাজুড়ে নতুন করে ইসরাইলি হামলা শুরু হয়েছে। এসব হামলায় অন্তত একজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) দেইর আল-বালাহ থেকে আল-জাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম এ তথ্য জানান।

আরও পড়ুন  সিরিয়ায় ইসরাইলের তাণ্ডব, তিন দিনে ১৬০ বার বিমান হামলা

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়ার পর সেখানে হামলা চালানো হয়। এ সময় একটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, নুসেইরাত শরণার্থীশিবিরে পৃথক এক হামলায় একজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি হামলায় গাজার মসজিদ ধ্বংস

আপডেট সময় ০২:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬