ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা, ইউক্রেনকে দায়ী করে রাষ্ট্রদূত তলব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 54

ছবি: সংগৃহীত

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হওয়ার ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে ইরান। এ ঘটনার পর তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের দাবি, হামলার দায় ইউক্রেন স্বীকার করেছে এবং এটি তেহরানের প্রতি কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী’ নীতির বহিঃপ্রকাশ। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। তাদের মতে, এ ঘটনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত ও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন  নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আজ ১৮ দেশের রাষ্ট্রদূত: আলোচনায় নির্বাচন প্রক্রিয়া

ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তিনি কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ কামনা করেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদির প্রতিবেদনে বলা হয়েছে, কাস্পিয়ান সাগরের এ হামলা নিয়ে ইরান উদ্বিগ্ন। একই সময়ে দেশটি দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের অবরোধজনিত চাপও মোকাবিলা করছে। তার মতে, উত্তর উপকূলে এ ধরনের হামলা ইরানের সামুদ্রিক বাণিজ্যের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।

হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় দাবি করেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেহরান কখনোই সরাসরি হস্তক্ষেপ করেনি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন ‘খুবই শক্তিশালী ফলাফল’ অর্জন করেছে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে। তবে ইরান যে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ করেছে, সেটিকে তিনি লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেননি।

এ ছাড়া জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইরানের কাছে উপসাগরীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে।

নিউজটি শেয়ার করুন

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা, ইউক্রেনকে দায়ী করে রাষ্ট্রদূত তলব

আপডেট সময় ১০:৩০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হওয়ার ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে ইরান। এ ঘটনার পর তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের দাবি, হামলার দায় ইউক্রেন স্বীকার করেছে এবং এটি তেহরানের প্রতি কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী’ নীতির বহিঃপ্রকাশ। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। তাদের মতে, এ ঘটনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত ও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন  ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া!