ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম :

আলোচনায় আগ্রহী ইরান, হামলার সিদ্ধান্তে দ্বিধায় ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরান এখন আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তার ভাষ্য, সময়ের সঙ্গে সঙ্গে ইরানের আলোচনার আগ্রহও বাড়ছে।

বড় ধরনের সামরিক অভিযান অনুমোদনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব ধরনের বিকল্প বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কারোপের ঘোষণা, কানাডার কঠোর জবাবের প্রস্তুতি

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানায়, ইরানের বিরুদ্ধে আরও বড় পরিসরের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প। সম্ভাব্য এই অভিযান আগের ‘অপারেশন এপিক ফিউরি’-র চেয়েও বড় হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত নতুন কোনো সামরিক নির্দেশ জারি হয়নি এবং হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়নি। কবে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে, সে সম্পর্কেও নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

আলোচনায় আগ্রহী ইরান, হামলার সিদ্ধান্তে দ্বিধায় ট্রাম্প

আপডেট সময় ১০:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরান এখন আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তার ভাষ্য, সময়ের সঙ্গে সঙ্গে ইরানের আলোচনার আগ্রহও বাড়ছে।

বড় ধরনের সামরিক অভিযান অনুমোদনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব ধরনের বিকল্প বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন  ইরানি অর্থনীতির লাইফলাইন খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা