ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম :

নতুন ভিডিও বার্তায় মোদী বলেন বন্ধুরা ধন্যবাদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত তার ভিডিও বার্তায় ইতিবাচক সাড়া দেওয়া শিক্ষার্থী ও তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, তরুণদের মতামত ও পরামর্শ তাকে উৎসাহিত করেছে এবং এই সমর্থনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

ভিডিও বার্তায় মোদি বলেন, ‘বন্ধুরা, ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে, আর আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক।’

ভিডিওটির ক্যাপশনেও আগের দিনের ভিডিও দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন  এক দশক পর ভারত-নিউজিল্যান্ডের ফের মুক্ত বাণিজ্য আলোচনার সূচনা

এর আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন মোদি। সাম্প্রতিক নিট (NEET) পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এ উদ্যোগের কথা জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর আগামী সপ্তাহেই বিলটি সংসদে পাসের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ওই ভিডিও বার্তায় মোদি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়; এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের কারণ।

তার ভাষ্য অনুযায়ী, গত আড়াই মাসে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং ১৯ জুলাই তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর সেই প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

নতুন ভিডিও বার্তায় মোদী বলেন বন্ধুরা ধন্যবাদ

আপডেট সময় ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত তার ভিডিও বার্তায় ইতিবাচক সাড়া দেওয়া শিক্ষার্থী ও তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, তরুণদের মতামত ও পরামর্শ তাকে উৎসাহিত করেছে এবং এই সমর্থনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

ভিডিও বার্তায় মোদি বলেন, ‘বন্ধুরা, ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে, আর আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক।’

ভিডিওটির ক্যাপশনেও আগের দিনের ভিডিও দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন  শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে মধ্যরাতে ভিডিও বার্তায় যা জানালেন মোদি