ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কি কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

স্পিকারের কাছে দেওয়া পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব পালনকালে নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি আনুগত্য বজায় রেখেছেন।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে সৃষ্ট সাংবিধানিক সংকট নিরসনে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেন। পরে আদালতের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে। সেই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সংসদে সরকার ও বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দায়িত্ব পালন করছে।

রাষ্ট্রপতি দাবি করেন, তার ইতিবাচক ও দৃঢ় ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।

স্বাস্থ্যগত কারণ তুলে ধরে পদত্যাগপত্রে তিনি জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এর পাশাপাশি তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলেও উল্লেখ করেন।

এসব কারণ বিবেচনায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মো. সাহাবুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

কি কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

আপডেট সময় ০৫:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

স্পিকারের কাছে দেওয়া পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং দায়িত্ব পালনকালে নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি আনুগত্য বজায় রেখেছেন।

আরও পড়ুন  রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিতর্ক, বিরোধীদের আপত্তি