ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরেই যা বললেন স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি জানিয়েছেন, গত এক সপ্তাহ দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন।

আরও পড়ুন  স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। ফলে এ সময়ে দেশে কী ঘটেছে বা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা তার জানা নেই। তিনি বলেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।’

স্পিকার জানান, ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় তিনি দুদিন আগেই দেশে ফিরে আসেন।

রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে স্পিকার বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়তে চাইলে তাকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

অন্তর্বর্তী সময়ে দায়িত্ব পালনের বিধান তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরেই যা বললেন স্পিকার

আপডেট সময় ০২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি জানিয়েছেন, গত এক সপ্তাহ দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন।

আরও পড়ুন  ট্রাম্পকে দ্রুত পদচ্যুত করার দাবি এনএএসিপি-র