ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মধ্যস্থতায় পাঠানো ওই প্রস্তাবে সম্মতি দেয়নি তেহরান। শুক্রবার (২৪ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমস ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরান সফর করেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন প্রস্তাব তুলে ধরেন।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত বিরোধের সমাধান ছাড়া কেবল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে তাদের আগ্রহ নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, মূল সমস্যা বার্তা আদান-প্রদান নয়; বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিই অযৌক্তিক ও নিয়ন্ত্রণকেন্দ্রিক।

এদিকে দুই ইরানি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে সংঘাত আঞ্চলিকভাবে বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যদি তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে তেল আবিবে হামলা এবং মিত্র হুথিদের মাধ্যমে লোহিত সাগরের বাব এল-মানদাব প্রণালিতে চাপ সৃষ্টি করার পরিকল্পনা বিবেচনা করছে।

প্রতিবেদনটি দ্য নিউইয়র্ক টাইমসের প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে তৈরি।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আপডেট সময় ১১:২৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মধ্যস্থতায় পাঠানো ওই প্রস্তাবে সম্মতি দেয়নি তেহরান। শুক্রবার (২৪ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমস ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের