ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

‎ইংল্যান্ড ম্যাচে জোড়া গোল, বিশ্বকাপের শীর্ষ গোলদাতার আসনে এমবাপ্পে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

‎ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে তিনি লিওনেল মেসিকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন।

‎রোববার (১৯ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। বিরতির পর খেলা শুরুর তিন মিনিটের মাথায় মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড স্পর্শ করেন।

‎এরপর ওলিসের আরেকটি পাস থেকে বক্সের ভেতরে সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন এমবাপ্পে। ম্যাচে ফ্রান্সের তৃতীয় গোলের পাশাপাশি এটি ছিল বিশ্বকাপে তার ২২তম গোল। এর মধ্য দিয়ে তিনি মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থান নিশ্চিত করেন।

‎এই দুই গোলের সুবাদে চলমান বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০, যেখানে মেসির গোল ৮টি।

‎২০১৮ সালের বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে আলোচনায় আসেন এমবাপ্পে। সেই আসরে চার গোল করে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

‎এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও শিরোপা জিততে পারেননি এমবাপ্পে। টাইব্রেকারে জয় পেয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন লিওনেল মেসি, যিনি দীর্ঘ প্রতীক্ষার পর নিজের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পান।

‎বর্তমানে ৩৯ বছর বয়সী মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। তবে এমবাপ্পের নতুন এই রেকর্ড বেশিদিন অক্ষুণ্ন নাও থাকতে পারে। রোববার (১৯ জুলাই) স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার হয়ে মাঠে নামলে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ থাকবে মেসির সামনে।

আরও পড়ুন  লর্ডসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

নিউজটি শেয়ার করুন

‎ইংল্যান্ড ম্যাচে জোড়া গোল, বিশ্বকাপের শীর্ষ গোলদাতার আসনে এমবাপ্পে

আপডেট সময় ১০:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

‎ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে তিনি লিওনেল মেসিকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন।

‎রোববার (১৯ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফ্রান্স। বিরতির পর খেলা শুরুর তিন মিনিটের মাথায় মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড স্পর্শ করেন।

‎এরপর ওলিসের আরেকটি পাস থেকে বক্সের ভেতরে সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন এমবাপ্পে। ম্যাচে ফ্রান্সের তৃতীয় গোলের পাশাপাশি এটি ছিল বিশ্বকাপে তার ২২তম গোল। এর মধ্য দিয়ে তিনি মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থান নিশ্চিত করেন।

‎এই দুই গোলের সুবাদে চলমান বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০, যেখানে মেসির গোল ৮টি।

‎২০১৮ সালের বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে আলোচনায় আসেন এমবাপ্পে। সেই আসরে চার গোল করে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

‎এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও শিরোপা জিততে পারেননি এমবাপ্পে। টাইব্রেকারে জয় পেয়ে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন লিওনেল মেসি, যিনি দীর্ঘ প্রতীক্ষার পর নিজের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পান।

‎বর্তমানে ৩৯ বছর বয়সী মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। তবে এমবাপ্পের নতুন এই রেকর্ড বেশিদিন অক্ষুণ্ন নাও থাকতে পারে। রোববার (১৯ জুলাই) স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার হয়ে মাঠে নামলে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ থাকবে মেসির সামনে।

আরও পড়ুন  শেষ মুহূর্তের গোলে সিটিকে স্তব্ধ করে রিয়ালের অবিশ্বাস্য জয়