ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 74

ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু এবং কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেছেন, গণতন্ত্রে বাংলাদেশের প্রত্যাবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে এবং সেই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় প্যারিস।

মঙ্গলবার, ১৪ জুলাই ফ্রান্সের বাস্তিল দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্স দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আরও পড়ুন  নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

ফরাসি রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশ আবার গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের কাতারে ফিরে এসেছে। বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার প্যারিসকে মুগ্ধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে বাংলাদেশে পাঠিয়েছেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার দায়িত্ব দিয়ে। এ লক্ষ্যে ব্যবসায়ী, শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে আগ্রহী ফ্রান্স।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা জোরদারে ফরাসি উন্নয়ন সংস্থা ২০১২ সাল থেকে প্রায় ২০০ কোটি ইউরো ঋণ সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮০ শতাংশের বেশি প্রকল্প জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত।

তিনি আরও বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, অবাধ নৌচলাচল ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে ফ্রান্স। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং সমুদ্র সংরক্ষণ খাতেও দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী দেশটি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

আপডেট সময় ০১:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু এবং কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেছেন, গণতন্ত্রে বাংলাদেশের প্রত্যাবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে এবং সেই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় প্যারিস।

মঙ্গলবার, ১৪ জুলাই ফ্রান্সের বাস্তিল দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্স দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আরও পড়ুন  জনগণের নির্বাচিত সরকারের সাথেই কাজ করব: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন