ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম :
চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী যশোরে ঘুমের মধ্যে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ভারতের বিয়েতে খাসির বদলে মুরগির মাংস, সংঘর্ষে আহত অন্তত ১২ রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন টঙ্গীতে মাদকবিরোধী অভিযান: পুলিশের গাড়িতে হামলার চেষ্টা, আটক ২০ নওগাঁয় দম্পতির রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত পাবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়েই দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোরে ঘুমের মধ্যে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় ঘুমের মধ্যে সাপের ছোবলে জেরিন খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, রোববার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপ কামড় দেয়। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত জেরিন খাতুন উপজেলার সিঙ্গাড়ী গ্রামের সরদার জসিম উদ্দিনের মেয়ে। তিনি অভয়নগর উপজেলার মরিচা কম্পিউটার আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন  নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার রাতে জেরিন মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সোমবার ভোরের দিকে ঘুম ভেঙে সে মাথায় তীব্র ব্যথার কথা জানায়। কিছুক্ষণ পরই সে অচেতন হয়ে পড়ে। এরপর দ্রুত তাকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা সরদার নাসির উদ্দিন বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে ঠিকমতো পানি নিষ্কাশন না হওয়ায় বাড়ির চারপাশ জলাবদ্ধ হয়ে রয়েছে। পরিবারের দাবি, রাতের কোনো একসময় ঘুমন্ত অবস্থায় জেরিনকে সাপ কামড় দেয়, যার কারণে তার মৃত্যু হয়েছে।

ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক জুয়েল হোসেন বলেন, সাপের ছোবলে জেরিন খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যশোরে ঘুমের মধ্যে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৭:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যশোরের অভয়নগর উপজেলায় ঘুমের মধ্যে সাপের ছোবলে জেরিন খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, রোববার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপ কামড় দেয়। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত জেরিন খাতুন উপজেলার সিঙ্গাড়ী গ্রামের সরদার জসিম উদ্দিনের মেয়ে। তিনি অভয়নগর উপজেলার মরিচা কম্পিউটার আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন  ফেরিতে যাত্রীসহ বাস ওঠানো নিষিদ্ধ: নৌমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি